হাজীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ২ হোটেলকে ৪৫ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুর জেলা বাণিজ্যিক শহর হাজীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হোটেলকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজের নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জসিমউদ্দীন এবং হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজীগঞ্জ বাজারের নোয়াখালী হাজী হোটেল ও খাওয়া-দাওয়া হোটেল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করছিল। এছাড়া রান্না করা মাংস স্বাস্থ্যবিধি অনুসরণ না করে ফ্রিজে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নোয়াখালী হাজী হোটেলকে ১৫ হাজার টাকা এবং খাওয়া-দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এতে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
Views: 1

























