হাজীগঞ্জে জামায়াত নেতার গোল্ড মেডেল চুরি

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের একাধিকবার স্বর্নপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি, হাজীগঞ্জের বিশিষ্ট জামায়াত নেতা মাওলানা মো: আবু জাফর সিদ্দিকীর ঘরের গ্রীল কেটে গোল্ড মেডেল ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়। ৫ অক্টোবর রবিবার রাতে চেয়ারম্যানের গ্রামের বাড়ি দিগচাইলে এ ঘটনা ঘটে।

ওই সময় সাবেক চেয়ারম্যান মাওলানা মো: আবু জাফর সিদ্দিকী ওমরাহ হজ্বে এবং স্ত্রী সহ পরিবারবর্গ ঢাকায় অবস্থান করেছেন বলে জানা গেছে। বাড়ীর জানালার গ্রীল কেটে ঘরে চোর ঢুকে সব তছনছ করে।

এবিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বর্ণ-গয়না বা নগদ টাকা ছিলো না। অন্যান্য জিনিসপত্র তছনছ করে রেখেছে।

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 1

শেয়ার করুন