হাজীগঞ্জে বজ্রপাতে গাছের ডাল ভেঙ্গে গুরুতর আহত ১: ইলেকট্রনিক্স মালামাল ব্যাপক ক্ষয়ক্ষতি

মোহাম্মদ সাইফুল ইসলাম: হাজীগঞ্জে বজ্রপাতে গাছের ডাল ভেঙ্গে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে এবং ইলেকট্রনিক্স মালামাল ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাওয়া গেছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের লোদপাড়া কীর্তনখোলা কেরানিবাড়ি সিদ্দিকুর রহমান ছেলে, পাঁচ মেয়ে ও এক ছেলের জনক মোহাম্মদ লোকমান হোসেন (৫৫) হঠাৎ বজ্রপাতে গাছের ডাল ভেঙ্গে শরীরের বিভিন্ন অংশে এবং তাঁর নাকে মুখে ব্লেডিং শুরু হয়ে গুরুতর আহত হয়।

২৮ এপ্রিল সোমবার দুপুরের পর থেকে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বজ্রপাতে ঘটনা ঘটে। এতে একজন আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বজ্রপাতে অফিস আদালতের কম্পিউটার, গ্রাম গঞ্জের গাছপালা ও ঘরবাড়িতে থাকা টিভি ফ্রিজ সহ ইলেকট্রনিক্স মালামাল ব্যাপক ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। এক ব্যক্তি গুরুতর আহত হলেও নিহতের কোন ঘটনা ঘটেনি।

বজ্রপাতে গুরুতর আহত ব্যক্তি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি আছে। কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে ভর্তি দিয়েছেন। বজ্রপাতের সময় তিনি গাছের নিচে আশ্রয় ছিলেন। গাছের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত হলে ওই গাছের ডাল ভেঙ্গে তাঁর মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে দ্রুত গতিতে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করান।

গুরুতর আহত লোকমান হোসেনের নিকটতম আত্মীয় হাসান মজুমদার বলেন, চাঁদপুর সদর হাসপাতালের ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে বজ্রপাতে আহত আত্মীয় ভর্তি আছেন। ইতিমধ্যে তাঁকে সিটি স্ক্যান সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন ডাক্তার। তবে তিনি বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছেন বলে বিশেষ সূত্রে জানিয়েছেন।

অপরদিকে বজ্রপাতের ঘটনায় হাজীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের কম্পিউটার সহ অনেক যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। সড়ক ও জনপদ বিভাগের বাউন্ডারির ভেতরে থাকা গাছ আকর্ষিক বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। তবে আশপাশের লোকালয়ের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। তাৎক্ষণিক বজ্রপাতের শব্দে চারদিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ চারদিকে দৌড়াদৌড়ি করে পালিয়ে যায়। ডাকাতিয়া নদীতে জেলেরা মাছ ধরা অবস্থায় আতঙ্কে নিরাপদ স্থানে চলে যায়।

হাজীগঞ্জে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের দোয়ালিয়া মিয়াজী বাড়িতে বজ্রপাতের ঘটনায় বাড়ির উঠানে থাকা বড়ই গাছ বজ্রপাতের পরপরে আগুনের ধুয়ার কুণ্ডলী ও পুরনো বড়ই গাছটি মাঝখান দিক দিয়ে ফেটে চৌচির হয়ে যায়। এতে বাড়ির নারী-পুরুষ শিশুসহ সকলের মাঝে আতঙ্ক বিরাজ করে।

পাশের গ্রাম মাতৈন মোস্তান বাড়ির মো: জয়নাল মুক্তার বিষয়টি নিশ্চিত করে আরো বলেন, পাশের গ্রামে দোয়ালিয়া মিয়াজী বাড়িতে বজ্রপাতের আওয়াজে আমরা আতঙ্কিত হয়ে গেছি। অথচ ওই গ্রামের মানুষ বা বাড়ির মানুষ কি অবস্থায় ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তা ভালো জানান। তবে পরে গিয়ে দেখলাম বড়ই গাছের অবস্থা বজ্রপাতে ভয়াবহ হয়ে পড়ে আছে। সবাইকে নিরাপদে থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

প্রকাশ :   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন