হাজীগঞ্জে মধ্যযুগীয় কায়দায় নারীর গায়ে মরিচের গুঁড়া নিক্ষেপ

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ ৫ নং সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের দক্ষিণ হাজী বাড়িতে জায়গার মধ্যে রাস্তার পাশে টিনশেড বাউন্ডারিকে কেন্দ্র করে মধ্যযুগীয় কায়দায় মরিচের গুঁড়া নিক্ষেপ নারীসহ ৬ জনকে আহত করার অভিযোগ পাওয়া যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই হাজীগঞ্জ থানা এবং চাঁদপুর কোর্টে অভিযোগ দায়ের করেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, ও মেম্বার মোহাম্মদ কামাল হোসেন, বহুবার বসার পরেও উভয়ের মাঝে কোন নিষ্পত্তি করতে পারেন।
গতকাল অতর্কিত হামলা ও মরিচের গুঁড়ো নিক্ষেপ করে মো. ফরহাদ হোসেন গং। এতে হামলায় আহত হয় মো. শফিউল্লাহ, হালিমা বেগম, মোহাম্মদ মিলন হোসেন, নাছরিন বেগম, মো. মোস্তফা কামাল ও মো. সোহেল হোসেন।
এ বিষয় স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ফরহাদ হোসেনরা শুধু শুধু অন্যের জায়গা নিজেদের গায়ে নিয়ে ঝামেলা করে আসছে। আমরা ইতিপূর্বে বিষয়টি নিয়ে শালিসি বৈঠক বসেছি।
রোববার, ১২ অক্টোবর ২০২৫
Views: 1
























