হাজীগঞ্জে শ্রমিক দলের ৩১ সদস্যের কমিটির সভাপতি সবুজ, সম্পাদক মজিবুর

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) পৌর শ্রমীক দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি মো. সবুজ মিজি, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. খোকন ক্যাশিয়ার এবং সহ-সভাপতি হিসেবে মো. জাহাঙ্গীর গাজী ও মো. জসিম ক্যাশিয়ার।

এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে মো. মজিবুর পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. তাফাজ্জল হোসেন ও মো. জামাল, মো. আহছান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ফারুক হোসেন (কালু) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলাম ও মো. জাহাঙ্গীর খন্দকার।

কমিটির দপ্তর সম্পাদক হিসেবে মো. আক্তার হোসেন, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. শরীফ মিয়া, কোষাধ্যক্ষ হিসেবে মো. সেলিম মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে মো. মজিবর ক্যাশিয়ার। পরবর্তী তালিকায় সহ-প্রচার সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক ও সহ-অর্থ বিষয়ক সম্পাদক।

সম্মানিত সদস্য হিসেবে মো. সিরাজ মিজি, মো. ইমান ফকির, মো. আজাদ খন্দকার, মো. মিলন বাবুর্চি, মো. মধু ক্যাশিয়ার, মো. আবছার পাটোয়ারী, মো. বিল্লাহ পাটোয়ারী, মো. খোকন পাটোয়ারী, মো. কুদ্দুছ মিজি, মো. সোহাগ ভূঁইয়া, মো. বাবুল গাজী ও মো. হাবিব গাজী।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রকাশিত :  ‍রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Views: 9

শেয়ার করুন