হাজীগঞ্জে শ্রেষ্ঠ কাব শিক্ষক সম্মাননা প্রদান

মোহাম্মদ সাইফুল ইসলাম :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে মোহাম্মদ এমরান হোসেন (সুমন) কে মঙ্গলবার (১৪ জুলাই) সম্মাননা প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান হোসেন (সুমন) বলেন, আমি হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও হাটিলা সরকারি প্রাথমক বিদ্যালয়ের সাবেক এস এম সি সভাপতি এম এ রহিম পাটোয়ারী কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও হাটিলা সরকারি প্রাথমক বিদ্যালয়ের সাবেক এস এম সি সভাপতি এম এ রহিম পাটোয়ারী অনেক বড় মনের মানুষ, তিনি যে উদারতা দেখিয়েছেন আমি সারা জীবনেও তা বুলবো না, আমার উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক সম্মাননা বিদ্যালয়ের সকল শিক্ষককে নিয়ে পুনরায় উক্ত সম্মাননা হাতে তুলে দেন।
আমি কৃতজ্ঞতা জানাই আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সকল শিক্ষকের প্রতি, উনারা আমাকে সব সময় সর্বক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকেন। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল স্কাউট ব্যক্তিবর্গের প্রতি।
Views: 8

























