হাজীগঞ্জ বাজারে দীর্ঘ যানজটের দায়ভার কার?

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারে দীর্ঘ যানজট এর দায়ভার কার। বোগদাদ পরিবহন, আইদি পরিবহন না হকার ও ছোটখাটো যানবাহন। দীর্ঘ যানজটের এমন দৃশ্য মাঝে মাঝে হাজীগঞ্জবাসী দেখতে হয়। চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় দূরপাল্লার যানবাহন ও যাত্রী সাধারন।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে দৈনন্দিন লেগে থাকে তীব্র থেকে তীব্র যানজট। হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার বিশ্বরোড চৌরাস্তা পর্যন্ত আসা-যাওয়ায় সময় লাগে ঘন্টার অধিক। রামগঞ্জ গৌরীপুর সড়কে চতুর্মুখী গাড়ির কারণে লেগে থাকে যানজট। অনেকেই ট্রাফিক সিগনাল অমান্য করে খামখেয়ালী মত গাড়ি চালিয়ে যায়।
বুধবার (১৫ জুলাই) চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড এলাকা সহ বাজারের অনেকাংশেই তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে দূরপাল্লার যানবাহন ও হাজীগঞ্জ বাজারে আগত ক্রেতা বিক্রেতাসহ সাধারণ জনগণ চরম ভোগান্তির মধ্যে পড়তে দেখা যায়।
জন গুরুত্বপূর্ণ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বসা হকারের ভ্যান গাড়ি ও মালামাল, পথচারীদের পায়ে হাঁটার জায়গায় ভাড়াটিয়া অথবা মালিকানা দোকান এর শাটারের বাহিরের মালামাল রাখার কারণে পথচারীরা হাঁটাচলায় বিঘ্ন ঘটে। অনেক নারী পুরুষ বলে, হাঁটা চলার সময় গায়ে গায়ে ইস্পর্শ লাগে। এর মূল কারণ হাঁটা চলার পথে মালামাল রাখা।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে নামাজ আদায় করতে আসা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুসল্লিরা একদিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের তীব্র যানজট এর কারণে মসজিদে আসা-যাওয়ার সময় ভোগান্তিতে পড়তে হয়।
জেলার জন গুরুত্বপূর্ণ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে উপর নেই কোন ফুড ফ্লাইওভার। রাস্তার দু”পাশে হকার অটো, সিএনজি, ভ্যান, সহ ময়লা আবর্জনার স্তুপ।
অপরদিকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের প্রধান গেটের সামনের অংশটুকু হকারের হাত থেকে রেহাই পায় নাই। মুসল্লিরা নামাজ পড়তে আসা-যাওয়ার সময় ব্যাঘাত পোহাতে হয়।
হাজীগঞ্জের এ যানজটের পরিস্থিতির কথা অনেকেই ফেসবুক, ইউটিউব এ তুলে ধরায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা সহ গোটা জেলার মান সম্মান ক্ষুন্ন হয় বলে হাজীগঞ্জের গুণীজন ও সচেতন মহল মনে করেন।
অনেকেই লাইভে বলেন, একদিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজট। অন্যদিকে হাজীগঞ্জ বাজারে হকার ও ছোটখাটো যানবাহন এলোমেলো রাখার কারণে হাঁটাচলা দুষ্কর। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে নামাজ পড়তে রাস্তার এপাশ থেকে ওপাশে আসতে কষ্টকর। এ বিষয় খুবই দুঃখজনক।
এ ব্যাপারে, হাজীগঞ্জ বাজারের যানজটের এ দীর্ঘদিনের সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিবেন বলে মনে করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দ ও এলাকার সচেতন মহল।
Views: 4

























