হাজীগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু: এলাকায় শোকের ছায়া

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে জেসমিন বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। সাপের কামড়ে বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৫) হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। জেসমিনের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার গভীর রাতে নিজ ঘরে খাটের নিচ থেকে হাতপাখা তোলার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড়ায়। জেসমিন বেগম হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাংগা গ্রামের মজুমদার বাড়ির দিনমজুর সোলেমান মজুমদারের স্ত্রী।

সাপে দংশন করলে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার তাঁকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী সোলেমান মজুমদার জানান, স্ত্রীর মৃত্যুতে আমি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলাম। এখন ছোট তিন সন্তানকে নিয়ে কীভাবে চলব, তা বুঝে উঠতে পারছি না।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জেসমিন বেগম হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, বিষয়টি জানতে পেরেছি।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ খ্রি.
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Views: 0

শেয়ার করুন