হাজীগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে রাধাসার সপ্রাবির প্রধান শিক্ষক তপন কুমার সাহার মৃত্যু

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নাম্বার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মী ও স্থানীয়রা জানান, তপন কুমার সাহার কর্মজীবনের শেষ সময়টুকুও তিনি বিদ্যালয়ের দায়িত্ব পালনে কাটিয়েছেন। এরপর আকস্মিকভাবে তাঁর মৃত্যুর সংবাদে সহকর্মীদের মাঝে শোক ও আবেগের সৃষ্টি হয়েছে।
তাঁর মৃত্যুতে রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তারা তপন কুমার সাহার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও তপন কুমার সাহার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Views: 1

























