শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে শাহরাস্তি পৌরসভার শাহাপুর এলাকার চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার দুপুরে ঘটনাস্থলে শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। ওই সময় মাদক সেবনের অভিযোগে রাসেল আলম (২০) ও পারভেজুর রহমান পাটোয়ারী (২৪) নামে দুইজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। ওই সময় ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্স।

উপজেলা প্রশাসন জানায়, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, কারাদণ্ডপ্রাপ্ত রাসেল আলম পৌরসভার শাহাপুর নোয়াবাড়ী এলাকার এবং পারভেজুর রহমান পাটোয়ারী কালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

প্রকাশিত :  ‍বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Views: 6

শেয়ার করুন