হাজীগঞ্জে ১৫ কেজি গাঁজা উদ্ধার পৃথক দুটি মামলায় আটক ২

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার ও গাঁজা রাখার দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভোর রাতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ও (ওসি) তদন্ত রাজিব শর্মার নের্তৃত্বে সঙ্গীয় পোর্স পৃথক দুইটি অভিযানে পৌরসভার ৪ নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকা থেকে তাঁদেরকে গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ স্টেশন রোড মুড়ির মেইলের পিছনে আরাফাত ফার্ণিচারের দোকানের ভিতর হইতে মাহবুব আলম (৩৪) কে আটক করে তার দেখানো মতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার ও একই এলাকার জৈনক মোজাহের হোসেনের বাড়ির নিচ তলার ভাড়াটিয়া মো. রবিউল (৩২) কে আটক করে তার দেখানো মতে বাসার ভিতর থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, গ্রেফতার কৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদক নির্মূলে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ খ্রি

Views: 5

শেয়ার করুন