বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজীগঞ্জ উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার রুবীর শুভেচ্ছা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, চাঁদপুর জেলা মহিলা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রাবেয়া আক্তার রুবী।
আগামীকাল ১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাবেয়া আক্তার রুবী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচির সফলতা ও সার্থকতা কামনা করেছেন।
বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশব্যাপী বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও রয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাবেয়া আক্তার রুবী বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মী ও সমর্থকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি শান্তিপূর্ণ, সফল ও সার্থকভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং দলের কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Views: 2

























