হাজীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী অ্যাড. টিটু টোরাগড় পূর্বপাড়া জামে মসজিদে জুমা আদায়

মোহাম্মদ সাইফুল ইসলাম :
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্মার্ট, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু।

শুক্রবার (৭ আগস্ট) হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় পূর্বপাড়া এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে গিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন কামনা করেন।

জুমার নামাজের আগে টোরাগড় পূর্বপাড়া এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও জনবহুল স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু। এ সময় তিনি স্থানীয়দের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে তাদের মতামত শোনেন।

স্থানীয়দের সঙ্গে আলোচনায় তিনি অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সেবা বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে হাজীগঞ্জ পৌরসভাকে আরও আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন।

পরে টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে উপস্থিত হয়ে মসজিদের মোতাওয়াল্লি, গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। খুতবা শ্রবণ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে জামাতে জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় আবারও গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলেন, “আমি এমন একটি হাজীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে চাই, যেখানে নাগরিকরা সহজে ও হয়রানিমুক্তভাবে সব ধরনের সেবা পাবেন। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক অবকাঠামো এবং জবাবদিহিমূলক পৌর প্রশাসনের মাধ্যমে হাজীগঞ্জকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই।”

তিনি আরও বলেন, “পৌরবাসীর সুখে-দুঃখে পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই। জনগণের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে। এজন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রয়োজন।”

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। মানুষের পাশে থেকে কাজ করার কারণে স্থানীয়দের মধ্যে তার প্রতি ইতিবাচক আগ্রহ রয়েছে।

প্রকাশিত :  ‍শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন