হাজীগঞ্জ পৌর জনতার মেয়র প্রার্থীর ব্যতিক্রম উদ্যোগ পরিচ্ছন্ন কর্মীদের সাথে মতবিনিময়

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার জনতার মেয়র প্রার্থী অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর ব্যতিক্রম উদ্যোগ। হাজীগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সাথে মতবিনিময় সভা ও মধ্যভোজ এর আয়োজন করা হয়েছে।
শহর-গঞ্জের বুকে যতো, থাকে ময়লা-ধুলো। আবর্জনা মুছে দিয়ে, পরিবেশ রাখেন ভালো। এই স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে হাজীগঞ্জ পৌরসভার জনতার মেয়র প্রার্থী অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২ টায় রামগঞ্জ-গৌরীপুর সড়কের হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের চৌরাস্তার সম্মুখে হাজীগঞ্জ পৌরসভার জনতার মেয়র প্রার্থী অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর নিজ বাসভবনের অতিথিশালায় হাজীগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সাথে মতবিনিময় সভা ও মধ্যভোজ এর আয়োজন করা হয়েছে।
হাজীগঞ্জ পৌরসভার জনতার মেয়র প্রার্থী অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী বলেন, একটি এলাকার সামাজিক অবস্থান যদি আমরা বিভিন্ন স্তরে ভাগ করি (যদিও মানুষকে কোনো অবস্থাতেই এভাবে ভাগ করা উচিত নয়) তাহলে সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর অন্যতম হচ্ছেন আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা।
দুঃখজনক হলেও সত্য, তাঁদের সঙ্গে হাত মেলাতেও আমাদের অনেকেই ইতস্তত বোধ করি। বছরের পর বছর ধরে এই মানসিকতা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আমরা আর প্রশ্নই করি না এটা কি ঠিক না।
অথচ তাঁরাও আমাদের মতোই এই দেশের নাগরিক। আমাদের সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার পেছনে তাঁদের অবদান অপরিসীম। আমরা যখন নিশ্চিন্তে চলাফেরা করি, তখন তাঁদের নীরব পরিশ্রমই আমাদের জীবনকে সহজ করে তোলে।
তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ হলো। বাসায় দাওয়াত করে এক টেবিলে বসে একসঙ্গে খাবার খেলাম। সম্মান কোনো পেশার জন্য নয় সম্মান মানুষের জন্য। একজন মানুষের মর্যাদা তাঁর কাজ দিয়ে ছোট হয় না। বরং সমাজের জন্য তাঁর অবদানই তাঁকে সম্মানিত করে।
হাজীগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সাথে মতবিনিময় সভা ও মধ্যভোজ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।
Views: 4

























