হাজীগঞ্জের টোরাগড় ও বদরপুরে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করে যাচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সমর্থন প্রত্যাশী, সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের টোরাগড় ও বদরপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে এদিন সন্ধ্যায় তিনি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার প্রাক্তন সংসদ সদস্য মরহুম এমএ মতিন স্যারের কবর জিয়ারত করেন, মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী। এদিন সন্ধ্যায় পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মুন্সী বাড়ির মরহুমের পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে তিনি এমএ মতিন স্যারের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এর আগে পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৭ ও ৮নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেছেন মোহাম্মদ হাসান মিয়াজী। তার এই গণসংযোগে ব্যাপক সাড়া ও জনসম্পৃক্ততা মিলেছে। গণসংযোগকালে তিনি স্থানীয় ও এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। ধারাবাহিকভাবে তিনি বাকি ওয়ার্ডগুলোতে গণসংযোগ করবেন বলে সংবাদকর্মীদের জানান।

দেখা গেছে, মোহাম্মদ হাসান মিয়াজীর গণসংযোগে জনসম্পৃক্ততার পাশাপাশি দলীয় নেতাকর্মী’সহ সর্বস্তরের জনসাধারনের সক্রিয় অংশগ্রহণ করছেন এবং তার কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরে ও পৌরসভার সেবা ভিত্তিক চাহিদা উপস্থাপন করছেন। এসময় তিনি দলীয় সমর্থন ও মেয়র নির্বাচিত হলে তা সমাধানের কথা উল্লেখ করেন।

এই গণসংযোগের অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) ৭নং ওয়ার্ড টোরাগড় ও বদরপুর এলাকায় স্থানীয় ও এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। তাঁর এই কার্যক্রমে দলীয় নেতাকর্মী’সহ সর্বস্তরের জনসাধারনের সক্রিয় অংশগ্রহণ করছেন এবং তার কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরে ও পৌরসভার সেবা ভিত্তিক চাহিদা উপস্থাপন করেন।

এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনিত করে সমর্থন দেয়, তাহলে আমি নির্বাচন করবো। আর যদি অন্য কাউকে সমর্থন করে, আমি তার সাথে থাকবো।

তিনি বলেন, আমি দলীয় সমর্থন ও আপনাদের ভোটে নির্বাচিত হলে পৌরসভার কাঙ্খিত উন্নয়ন এবং জবাবদিহিতামূলক কার্যক্রম নিশ্চিত করা হবে। পাশাপাশি গণসংযোগকালে আমি যেসব সমস্যা দেখতে পেয়েছি, উপলব্ধি করেছি এবং সম্মানিত পৌরবাসী যেসব সমস্যা উপস্থাপন করেছেন, তা ধারাবাহিকভাবে সমাধান করা হবে।

প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 7

শেয়ার করুন