হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড সচেতন নাগরিক সমাজ আয়োজিত অপকর্ম বিরোধী আলোচনা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড সচেতন নাগরিক সমাজ আয়োজিত শনিবার (১৮ জুলাই) রাতে টোরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক, চুরি, ছিনতাই, জুয়া, ইভটিজিং ও পেশীশক্তি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক সমাজ আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন, পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মাঈনুদ্দিন মিয়াজী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এলাকা মাদক সহ সকল অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
সমাজসেবক মো. জামাল মিজি সভাপতিত্বে ও সমাজসেবক মো. কবির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন তালুকদার, পৌর ৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. এমরান হোসেন মুন্সী, মো. শফিকুল ইসলাম, মো. সোহেল রানা প্রমুখ।
এসময় আরো বক্তব্য রাখেন, মো. সেলিম, সোহেল রানা, মো. মহসীন সহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যক্তিবর্গ।
Views: 5

























