ভালো নেই হাজীগঞ্জ মডেলপাড়ার জনসাধারণ: একটুখানি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ এর সম্মুখে, হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ অবস্থিত, ভালো নেই হাজীগঞ্জ মডেল পাড়ার জনসাধারণ। বর্ষার একটুখানি বৃষ্টিতে হয়ে পড়ে জলাবদ্ধতা। এতে করে মডেল পাড়ার জনসাধারণ আসা-যাওয়া ও চলাফেরাতে বিব্রত বোধ করছে। এখন বর্ষাকাল, বৃষ্টির মৌসুম, মডেল পাড়ার পথে কাদা মাটি ও ড্রেনের ময়লা আবর্জনার দূষিত ও পরিবেশ দোষন দুর্গন্ধযুক্ত পানি সৃষ্টি। এই পানি দিয়েই স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং মডেল পাড়ার লোকজন হাঁটাচলা করছে।

হাজীগঞ্জ মডেল পাড়ায় অবস্থিত চাঁদপুর জেলার সুনামধন্য হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ, হযরত আবু বক্কর সিদ্দীক (র.) একাডেমী, হাফিজিয়া মাদ্রাসা সহ কয়েকটি মাদ্রাসা ও হাজীগঞ্জের অতি পরিচিত বন্ধু টাওয়ার, সাইমন টাওয়ার সহ অসংখ্য মানুষের বাসস্থান এই মডেলপাড়ায়। একটুখানি বৃষ্টি হলে জ্বলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। জলাবদ্ধতার সৃষ্টির কারণ হলো সরু ড্রেনেজ লাইন, পৌর কর্তৃপক্ষ সড়কের দিকে নজর না দেওয়া। পুরনো রাস্তা মেরামত না করার কারণে এ দুরবস্থা।

রবিবার (১৯ জুলাই) মডেল পাড়ার বাসিন্দা মো. আল মামুন, শিক্ষক মো. ইসমাইল হোসেন, মো. আব্দুর রহমান, হাকীম মোরশেদুল আলম সহ কয়েকজন বলেন, আমাদের কচিকাঁচা ছেলেমেয়েরা বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করা কঠিন হয়ে পড়ে। রাস্তায় পানি ও দুর্গন্ধযুক্ত ময়লা অর্জনা থাকার কারণে হাঁটা চলার পর পায়ে এবং শরীরে বিচি পাসরা সহ রোগ জীবাণু দেখা দেয়। মশা মাছি ও উৎপন্ন হয়, পুরনো রাস্তা হওয়ার কারণে বসতবাড়ি উচু তাই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয় সহজে। দ্রুতগতিতে এ মডেলপাড়ার রাস্তাটি উঁচু করে নির্মাণ কাজ না করলে আরো ভোগান্তিতে পড়তে হবে এ মহল্লাবাসি।

প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 10

শেয়ার করুন