হাজীগঞ্জের মেহেদী বিইউবিটি ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত নাজির কোম্পানির শুভেচ্ছা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মেহেদী হাসানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির নেতা মো. নাজির আহমেদ কোম্পানি। মেহেদী হাসান বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) শাখা ছাত্রদলের নব-গঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়।

এক শুভেচ্ছা বার্তায় মো. নাজির আহমেদ কোম্পানি বলেন, “মেহেদী হাসানের এই গৌরবময় অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষাজীবনের সাফল্য ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “দেশ, সমাজ ও ছাত্ররাজনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে মেহেদী হাসান যেন সততা, আদর্শ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এই প্রত্যাশা করি। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করছি।”

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) শাখা ছাত্রদলের নব-গঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মেহেদী হাসান নির্বাচিত হন। তাঁর এ অর্জনে এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 7

শেয়ার করুন