জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল : দাফন সম্পন্ন

ফরিদগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির বেপারী ও পৌর যুবদল নেতা শরিফ বেপারীর পিতা আব্দুল মান্নান বেপারী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার (১৯ জুলাই ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে কেরোয়া হাজী বাড়ির সামনে ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, আব্দুল মান্নান বেপারীর মৃত্যুতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 9

শেয়ার করুন