হাজীগঞ্জের কৃতী সন্তান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল গুরুতর অসুস্থ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা কৃতি সন্তান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মডার্ন হসপিটালে লাইফ আইসিইউ ইউনিটে ভর্তি আছে।

সোমবার (২০ জুলাই) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত গতিতে কুমিল্লা মডার্ন হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে পাঠানো হয়।

হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান ​মোহাম্মদ সাইফুল মালিক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, সেজন্য সবাই উনার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। মহান আল্লাহ উনাকে দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য দান করুন, আমিন।

প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 18

শেয়ার করুন