হাজীগঞ্জের বিএনপির ত্যাগী নেতা খোরশেদ আলম জনি দলের দুঃসময়ে ছিলেন রাজপথে

মোহাম্মদ সাইফুল ইসলাম:

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় দক্ষিণপাড়া গ্রামের সরদার বাড়ির সন্তান মো. খোরশেদ আলম জনি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা বর্তমানে হাজীগঞ্জ পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে মাঠে সক্রিয় থাকার পাশাপাশি মামলা, গ্রেপ্তার ও জেল-জুলুমের মতো নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলে দাবি করেন খোরশেদ আলম জনি। তার ভাষ্য, দলের সুসময়ের চেয়ে দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকাকেই তিনি রাজনৈতিক দায়িত্ব হিসেবে দেখেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) খোরশেদ আলম জনি বলেন, “দলের জন্য ত্যাগ স্বীকার করেছি কোনো কিছু পাওয়ার জন্য নয়, শুধু একটু সম্মান পাওয়ার আশায়। নিজের অর্থ ব্যয় করে, পরিবারকে কষ্টে রেখে দলের জন্য শ্রম দিয়েছি। অথচ আজ দলের সুসময়ে অনেক নতুন মুখ মাঠে দেখা গেলেও একসময় তাদের আমরা পাশে পাইনি।”

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন তিনি। টোরাগড় দক্ষিণপাড়া আল-আমিন জামে মসজিদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাবেক ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি এবং শতমূলী ক্লাবের সম্মানিত সদস্য।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমেও দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন খোরশেদ আলম জনি। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন বলে স্থানীয়দের দাবি।

প্রকাশিত :  ‍বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Views: 5

শেয়ার করুন