ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে ইউনিয়ন বিএনপির নেতার মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে এসে মো. সেলিম মাঝি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. সেলিম মাঝি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা চলাকালে তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সেলিম মাঝির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি বলেন, দলের পক্ষ থেকে মরহুমের পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে।
সেলিম মাঝির আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
প্রকাশিত : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Views: 6

























