মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ৩১ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিক নিদের্শনায়, সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীব এর সহকারী পুলিশ সুপার এর তত্ত্বাবধায়নে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান সহ সঙ্গীয় ফোর্সের উপস্থিতিতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষার লক্ষ্যে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র‌্যালী ও সমাবেশে মতলব উত্তর থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম, পুরোহিত ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন “র‌্যালিটি মতলব উত্তর থানাধীন কলাকান্দা ইউপিস্থ নীলনগর উচ্চ বিদ্যালয় কলাকান্দা স্কুল হইতে মিলারচর বাজারে গিয়ে শেষ হয়” পরে অনুষ্ঠিত সমাবেশে মাদকের ভয়াবহতা, ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয় উক্ত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা তাহাদের বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উক্ত সমাবেশে আরও বলেন, মাদক ব্যবসা, মাদক পাচার ও মাদক সেবনের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ তথা চাঁদপুর জেলা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশি কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

আসুন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই—মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

প্রকাশিত :  ‍সোমবার, ৩১ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন