হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান অসুস্থ মিজানুর রহমানের শয্যার পাশে বিএনপির নেতৃবৃন্দ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের সাবেক সভাপতি, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার অসুস্থ ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) তাকে দেখতে ঢাকায় যান হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান। হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার এর সজ্জার পাশে হাসপাতালে গিয়ে তার শারীরিক খোঁজ খবর নেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন প্রধানীয়া ও রাজারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. বিল্লাল হোসেন খাঁন।

প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 4

শেয়ার করুন