হাজীগঞ্জের মৈশাইদ পল্লীমঙ্গল হাইস্কুলের কাঁচা রাস্তার বেহাল অবস্থায় ছাত্র-ছাত্রীর দুর্ভোগ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মৈশাইদ পল্লীমঙ্গল হাইস্কুলের প্রধান রাস্তাটি কাঁচা রাস্তা হওয়ার কারণে ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসী দৈনন্দিন আসা-যাওয়ার সময় চরম ভোগান্তি পোহাতে হয়। একটুখানি বৃষ্টি হলে রিক্সা, সাইকেল, অটো, যাওয়া তো দূরের কথা পায়ে হাঁটা দুষ্কর হয়ে পড়ে। দ্রুত রাস্তাটি পাকা করন করা জরুরী হয়ে পড়ছে।

একই সাথে প্রতিনিয়ত এলাকাবাসী ও শিক্ষক শিক্ষিকার চরম দুর্ভোগে পড়তে হয় এই কাঁচা রাস্তা দিয়ে আসা-যাওয়ার সময়। স্কুলে যাওয়া আসা করার সময় ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এলাকার লোকজন লেট কে শেটকে থাকা কাদামাটির উপর পা পিছলে রাস্তার পাশে পড়ার মতো ঘটনাও অনেকবার ঘটেছে। রাস্তার দ্রুত সংস্কার কাজ করা প্রয়োজন বলে মনে করেন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মৈশাইদ পল্লীমঙ্গল হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বলেন, বৃষ্টির সময় এর পূর্বে হাঁটাচলা করা গেলেও বর্ষার বৃষ্টিতে কাদামাটি একেবারে স্যাঁতস্যাঁতে থাকার কারণে পরিবহন আশা তো দূরের কথা কোনরকম পায়ে হাটাই বিপদজনক হয়ে পড়ে। বর্ষার মৌসুমে হাঁটাচলা করা অনেক ভয়াবহতায় রূপ নে। এই পথ দিয়ে দৈনন্দিন স্কুল গ্রামের এলাকাবাসী হাটবাজার এ যাওয়া আসা করা হাজার হাজার লোকজন ভোগান্তির মধ্যে পড়তে হয়। আমরা দ্রুত এ ভোগান্তির সমাধান চাই।

মঙ্গলবার (১৪ জুলাই) এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার মো. কামাল হোসেন বলেন, স্বাধীনতার পর দীর্ঘ এত বছরেও আমাদের এই কাঁচা রাস্তার ফাঁকা করনে উন্নতি হয়নি। মাঝেমধ্যে বরাদ্দের কিছু টাকা দিয়ে মাটি কাটা হয়। তবে রাস্তাটির যে অবস্থা আর মাটি দিয়ে মেরামত করে লাভ হবে না। দ্রুত রাস্তাটি পাকাকরণ করতে হবে। নয়তোবা এলাকাবাসীর লাগামহীন এই ভোগান্তি লেগেই থাকবে। জন গুরুত্বপূর্ণ স্কুলের এই রাস্তাটির পাকা করনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবেন বলে আমি মনে করি।

এলাকাবাসীর পক্ষে আব্দুল জলিল মিয়া বলেন,  দৈনন্দিন স্কুলের আসা-যাওয়া করা ছাত্রছাত্রীরা কাঁচা রাস্তায় পা স্লিপ কেটে স্কুল ড্রেস এবং বই খাতা নষ্ট করে ফেলে। এলাকার মানুষ অসুস্থ হলে হাসপাতালে যাওয়াই কষ্টকর। আমাদের ভোগান্তি লাগামহীন। অতীতের সরকার বহু জায়গায় উন্নয়ন করলেও আমাদের এই রাস্তাটি উন্নয়ন করেনি। জন গুরুত্বপূর্ন স্কুলের রাস্তার দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তা ও উত্তর পাশ এর রাস্তা ফাঁকা করন হলো এই রাস্তায় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা এই ভোগান্তির সমাধান চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 6

শেয়ার করুন