রাজারগাঁও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জহির বেপারী দোয়া সমর্থন প্রত্যাশী

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. জহির বেপারী। স্থানীয়ভাবে পরিচিত এই ব্যক্তি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
সাম্প্রতিক সময়ে জহির বেপারীর প্রার্থিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, ওয়ার্ডবাসীর মতামত ও সমর্থনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে চান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জহির বেপারী বলেন, “আমি ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করতে চাই। তারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি নির্বাচন করব। আর যদি তারা আমাকে না চান, তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়াব। ওয়ার্ডের ভোটাররাই আমার শক্তি।”
তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চান। দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, জহির বেপারী বিভিন্ন সময় মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। তাই তিনি নির্বাচনে অংশ নিলে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তাদের মতে, “ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের পাশে থাকার জন্য ভালো ও নিষ্ঠাবান জনপ্রতিনিধি প্রয়োজন। জহির বেপারী মানুষের প্রয়োজনে পাশে থাকেন। তাই তিনি প্রার্থী হলে আমরা তার পাশে থাকব ইনশাআল্লাহ।”
জহির বেপারী বলেন, মহান আল্লাহ যদি তাকে ৯ নম্বর ওয়ার্ডের মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে তিনি দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। তিনি ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
প্রকাশিত : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
Views: 2

























