শান্তির প্রত্যাশায় এ জনপদে এসেছি, অশান্ত করতে দেবো না : ইঞ্জিনিয়ার মমিনুল হক

শাহরাস্তিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
শান্তির প্রত্যাশায় এ জনপদে এসেছি, অশান্ত করতে দেবো না। ৭১ ও ২৪’র পরাজিত শক্তি রাজপথ উত্তপ্ত করতে চায়। তাছাড়া পালিয়ে যাওয়া নেত্রী আসার কথা বলে অনেকে পরিস্থিতি ঘোলাটে করছে। মনে রাখবেন ২০ কোটি লোককে দাবিয়ে রাখার ক্ষমতা দিল্লির নেই। আওয়ামী লীগ ১৭ বছর দেশকে শোষণ করে গেছে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমাদের অভিপ্রায় নয়। বর্তমানে আপনাদের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করছে। অস্তিত্বের ওপর আঘাত এলে ছেড়ে দেবো না। আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে চাঁদপুর-৫ (শাহরাস্তি- হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল নিয়ে আমরা মাঠে ছিলাম এবং থাকবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার উন্নয়ন হবে, তবে সময় দিতে হবে। দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে। বিরোধিরা বুঝেও না বোঝার ভান করছে। আমরা আপনাদের ভালো রাখার চেষ্টা করছি। সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন। প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি আপনাদের আশ্বস্ত করছি কখনো বৈষম্যের শিকার হবেন না।”

উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেলের সঞ্চালনায় র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা সেলিমুস সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক আকতার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল হক গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ সিকদার, পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আলী আজগর মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজিসহ উপজেলা এবং পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Views: 6

শেয়ার করুন