হাজীগঞ্জে মরহুম আওলাদ হোসেন নবীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বলিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য এবং ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের কৃতী সন্তান মরহুম আওলাদ হোসেন নবীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ হাজীগঞ্জের মরহুম আওলাদ হোসেন নবীর কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল চৌধুরী, প্রচার সম্পাদক আবির পাটাওয়ারী, উপজেলা আহ্বায়ক মো. সাব্বির খাঁন, যুগ্ম আহ্বায়ক মো. সাহাদাত হোসেন সাহেদ, আবদুল্লাহ আল মারুফ, বি ডি সোহাগ, পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সুধী সমাজ।

মরহুম আওলাদ হোসেন নবী গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে গত ২ সেপ্টেম্বর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে স্ট্রোকে আক্রান্ত হওয়ার কথা জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আওলাদ হোসেন নবী সমাজসেবা ও মানবিক কাজেও সম্পৃক্ত ছিলেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিলেন। বিপদে-আপদে মানুষের পাশে থাকার কারণে এলাকায় তাঁর পরিচিতি ও সুনাম ছিল।
তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 5

শেয়ার করুন