শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জমি ও ড্রেজার মালিককে জরিমানা

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীন ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি ও বালু উত্তোলনের অপরাধে জমি এবং ড্রেজার মালিকদ্বয়কে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙ্গে দেয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রাজারামপুর কর্ণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। ওই সময় কৃষিজমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় জমির মালিক খেড়িহর গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র মো. আবদুর রহিমকে (৪৫) ১ লক্ষ টাকা ও মনোহরগঞ্জ উপজেলার ড্রেজার মালিক মো. ফারুক হোসেনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন উপজেলা আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা।

প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 7

শেয়ার করুন