প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন হাজীগঞ্জের বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতা রহমত উল্লাহ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি ও বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতা মো. রহমত উল্লাহ বলেন, বিএনপি’র দুঃসময় আমরা থাকলোও সুসময়ে আজ আমাদের ন্যূনতম সদস্য পদটিও নেই। আমরা জীবন বাজি রেখে দল করেছি, দলের জন্য ত্যাগ তিতিক্ষার পরেও আমাদের কোন মূল্য নেই। তারপরও মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি।

তিনি হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিলওয়াই গ্রামের ঐতিহ্যবাহী তপদার বাড়ির সন্তান। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ রহমত উল্লাহ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এর আগে তিনি হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কার্যক্রমেও রয়েছে তাঁর সক্রিয় অংশগ্রহণ। তিনি বিলওয়াই বাইতুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এলাকায় তিনি পরিচিতি অর্জন করেছেন।

গরিব-অসহায় মানুষের বন্ধু হিসেবে পরিচিত রহমত উল্লাহ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখাকে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও তিনি সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।

বিশেষ করে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে তিনি সচেতনতামূলক ভূমিকা পালন করছেন। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা, সুস্থ বিনোদন ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে রহমত উল্লাহ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে তাঁর নেতৃত্বে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 8

শেয়ার করুন