ফরিদগঞ্জে এমপি এম এ হান্নানের নেতৃত্বে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ

ফরিদগঞ্জ প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের বালুর মাঠে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মো. ইউনুছের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।
এ সময় আরও বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, সাবেক বিএনপি নেতা সিরাজুল ইসলাম পাবক, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু এবং পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 5






















