মতলব উত্তরে মরহুম রুবেল সরদার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল

সফিকুল ইসলাম রানা :
উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মধ্য আদুরভিটি গ্রামে মরহুম রুবেল সরদার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে আদুরভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রানার সভাপতিত্বে এবং আব্দুল বাতেন ও কবির সরদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খোকন বেপারী।
তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয় এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়। মরহুম রুবেল সরদারের স্মৃতিকে স্মরণ করে এমন সুন্দর আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি। আমি এ টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করছি।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ বেপারী, শাহীন সরদার, পারভেজ, আলাউদ্দিন, আবুল হোসেন, মোজাম্মেল, মফিজুল ইসলাম,কামরুল,ফারুক, আব্দুল কুদ্দুস ও জসিম বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের মেগা ফাইনালে মুখোমুখি হয় সজিব একাদশ ও মেহেদী একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে মেহেদী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সজিব একাদশ।
খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, মরহুম রুবেল সরদারের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এমন আয়োজন প্রশংসনীয়। এ ধরনের ক্রীড়া আয়োজন এলাকার তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 2






















