‘অবৈধ রেস্টুরেন্ট, ভূতুড়ে বিদ্যুৎ বিল, বিদ্যালয়ে শিক্ষকের অনুপস্থিতি বেশ কিছু ইস্যু গণমাধ্যমে এসেছে’

সফিকুল ইসলাম রানা : মতলব উত্তর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই মাসের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে ইউএনও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সমাজবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ধনাগোদা নদীতে অবৈধ রেস্টুরেন্ট, ভূতুড়ে বিদ্যুৎ বিল, বিদ্যালয়ে শিক্ষকের অনুপস্থিতি বেশ কিছু ইস্যু গণমাধ্যমে এসেছে—এসব বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। প্রতিটি অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ইউএনও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, শিক্ষা এবং সাংবাদিক প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এককভাবে কাজ করলে হবে না, আমাদের সবার সম্মিলিত প্রয়াসেই একটি নিরাপদ মতলব উত্তর গড়ে তুলতে হবে।

সভায় গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—জুয়া ও মাদকের বিস্তার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, অবৈধ জাল দিয়ে মাছ শিকার রোধ এবং বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অটোরিকশায় ফগ লাইট ব্যাবহারের নীতিমালা ও ড্রাইভারদের প্রশিক্ষণ ব্যাবস্থা।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল কলেজ ডা. মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন, সমবায় কর্মকর্তা ফারুক আলম’সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকরা।

শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Loading

শেয়ার করুন