হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ডে মাদক চুরি ছিনতাই জুয়া ইভটিজিং বিরোধী আলোচনা সভা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মকিমাবাদ দুধ মিয়া জমিদার বাড়ি এলাকায় মাদক, চুরি, ছিনতাই, জুয়া, ইভটিজিং ও পেশিশক্তির অপব্যবহারমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে মকিমাবাদ দুধ মিয়া জমিদার বাড়ি মসজিদ প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, আলহাজ মো. হারুন আর রশিদ বেপারী এবং সঞ্চালনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মো. আকবর হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল মান্নান, মো. আমিন মিয়া সেন্টু, সার্ভেয়ার মো. মনিরুজ্জামান মিয়াজী, মো. হাবিবুর রহমান পাটওয়ারী সেলিম, মোরশেদ আলম মিন্টু, অবসরপ্রাপ্ত এসআই মো. নুরুল আমিন, মো. নিজাম উদ্দিন নেজাম এবং মো. হাজী মোস্তফা।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি চুরি, ছিনতাই, জুয়া, ইভটিজিং ও পেশিশক্তির অপব্যবহার সমাজে অস্থিরতা ও অপরাধ প্রবণতা বৃদ্ধি করছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না। একটি নিরাপদ, সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো. আব্দুল মান্নান-২, আজাদ বেপারী, মো. মেহেদী হাসান কামরুল, মো. ফরিদ শেখ, মো. মঞ্জুর এলাহী, জাহিদুল ইসলাম, তাওছিফ মাহমুদ, বাহরুল, সফিকুল ইসলাম, ইকরাম মিয়াজীসহ এলাকার বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিক।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করার লক্ষ্যে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়।

প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই ২০২৬

.

Views: 6

শেয়ার করুন