হাজীগঞ্জের এমআরবি এগ্রো এন্ড ডেইরি ফার্মে গরু ছাগল মহিষ দুম্বা ওজনে বিক্রি করা হয়

মোহাম্মদ সাইফুল ইসলাম :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের ঝাকনি গ্রামের মুন্সিবাড়ির মাঠের পাশে মনোরম পরিবেশে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে এম আর বি এগ্রো এন্ড ডেইরি ফার্ম।দেশি-বিদেশি উন্নত জাতের, গরু ক্রয় বিক্রি করা হয়। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে ফার্মে বড়, মাঝারি ও ছোট সব ধরনের গরু, ছাগল, মহিষ, এর ব্যবস্থা রাখা হয়েছে।

জানা জায়, স্থানীয় পর্যায়ে গবাদিপশু পালন, দুধ উৎপাদন ও নিয়মিত বাজারজাতকরণে ফার্মটি ইতোমধ্যে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে তারা আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে গবাদিপশু পালন করে আসছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে এম আর বি এগ্রো এন্ড ডেইরি ফার্মের পরিচালক মো. মুজাহিদ পাটওয়ারী বলেন, আমরাই একেবারে বুকে হাত দিয়ে বলতে পারি চাঁদপুরের হাজীগঞ্জের এম আর বি এগ্রো ফার্মে গরু, ছাগল, মহিষ ক্রয় বিক্রয় করা হয়।

আমাদের নিজস্বভূমি ও সকল কিছু একান্ত প্রচেষ্টায় চাহিদা পূরণ হয়ে আসছে। শ্রমিকের পাশাপাশি আমাদের নিজস্ব তত্ত্বাবধানেই ফার্মটি পরিচালিত হচ্ছে। দৈনন্দিন পশুর খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিষক্রিয়া মুক্ত রেখে সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশে পশু লালন-পালন হচ্ছে। কাঁচা ঘাস ও সরিষার খৈল ও গম বা ভুট্টার ভুষি খাওয়ানো হচ্ছে। মানবদেহের জন্য ক্ষতিকারক এমন কোন কিছু পশুকে খাওয়ানো হচ্ছে না।

এছাড়াও আরো আছে মহিষ, দুম্বা দেশীয় উন্নত মানের গরু ছাগল, সুলভ মূল্যে ক্রয় বিক্রয় করা হয়। আপনাদের প্রয়োজনে আমাদের সাথে এই 01721323357 নাম্বার যোগাযোগ করতে পারেন। আমাদের ফার্মে গরু গুলো সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে লালন পালন করা হয়। খাদ্য ব্যবস্থাপনায় বিশেষ নজরদারি রাখা হয়, যাতে কোনো ধরনের ক্ষতিকর বা বেজাল উপাদান ব্যবহার না হয়।

আমাদের ফার্মে আশা ছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ, ইমু, টুইটার, এ ভিডিও কল দিয়ে দেখে শুনে আসতে পারেন। এতে করে আপনার মূল্যবান সময় ও যাতায়াত কস্ট কমে যাবে। পশু পছন্দ ও দামে আপনার সাথে বোনাবোনি হলে আপনি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন। সারা বছর ওজন পদ্ধতিতে গরু বিক্রি করা হয়। ফলে ক্রেতারা স্বচ্ছ ও ন্যায্যমূল্যে গরু ক্রয়ের সুযোগ পান। একই সঙ্গে ফার্মটি নিয়মিতভাবে দুধ উৎপাদন করে স্থানীয় বাজারে সরবরাহ করছে, যা স্থানীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

 

প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই ২০২৬

.

Views: 6

শেয়ার করুন