হাজীগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাহাজাহান তালুকদার সাহা অসুস্থ: সকলের দোয়া কামনা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
হাজীগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ শাহাজাহান তালুকদার সাহা আজ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন। তার সুস্থতা কামনা করেন সকলের কাছে দোয়া কামনা করেন পরিবারের সদস্যরা।

রবিবার (২৬ জুলাই) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. শাহাজাহান তালুকদার সাহা বয়সের ভারে নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে আছেন।

মো. শাহাজাহান তালুকদার সাহা দীর্ঘ দিন যাবত নানা রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভা দিন টোরাগড় নিজ বাসভবনে আছেন।

বর্তমানে তার অবস্থা অবনতি হওয়ায় দ্রুত সুস্থতার জন্য চাঁদপুর জেলা সহ হাজীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. শাহাজাহান তালুকদার সাহাকে মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন দ্রুত সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন।

প্রকাশিত : রোববার, ২৬ জুলাই ২০২৬

.

Views: 3

শেয়ার করুন