আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ তাই ধানের শীষে ভােটদিন : লায়ন মোঃ হারুনুর রশিদ

ফরিদগঞ্জ প্রতিনিধি: বুধবার (৪ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ।

এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে, দেশ কোনদিকে যাবে। একদিকে বিএনপির ৩১ দফা, অন্যদিকে স্বতন্ত্রসহ নানা দলের নানা কথা। আপনাদের মনে রাখতে হবে, বিএনপি ক্ষমতায় গেলে কী কী করবে, জনগণেকে কী কী সুবিধা দিবে, তা ইতিমধ্যেই আমাদের চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন জনসভায় ঘোষনা করছেন।

এরজন্য অবশ্যই বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় অবশ্যম্বাবী। কারণ ধানের শীষের বিজয়ের মাধ্যমেই আপনারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডের সুবিধা পাবেন। যদিও ফরিদগঞ্জে কিছু লোক বলছে উল্টো কথা। দান অনুদান আর রাষ্টীয় সুবিধা একনয়। আমাদের অনেকেই রয়েছেন যারা নিরবে নিভৃতে মানুষের সেবা করেন। যা মুখ দিয়ে বলার প্রয়োজন নেই। আর অবশ্যই আপনারা মনে রাখবেন ধানের শীষ ছাড়া বিএনপির অন্য কোন মার্কা নেই।

এসময়ে আরো বক্তব্য রাখেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির নির্বাচন সমন্বয়ক জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মহসীন মোল্লা, চরদু:খিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

প্রকাশিত : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন