ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউপি চেয়ারম্যান বেলায়েতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. রাকিব এব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, গত গত ২৫ জানুয়ারী চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল হান্নান (প্রতীক-চিংড়ি) সমর্থনে ইউনিয়নের গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয় শ্রেণি শিক্ষা চলাকালীন সময়ে আচরন বিধি লংঘন করে নির্বাচনী প্রচারে অংশ নেন সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন। কোমলমতি শিক্ষার্থীদের নির্বাচনী প্রচারে ব্যবহার করা নির্বাচনী আচরন বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এঘটনায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। আবেদনের সাথে ওই ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ সংযুক্ত করা হয়েছে।

এই বিষয়ে সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলায়েত হোসেনের মুঠো ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রকাশিত : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 4

শেয়ার করুন