এতিমদের জন্য বরাদ্দ জাটকা লুট করলেন আড়তদারেরা

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুস্থ ও এতিমদের জন্য বিতরণ করা জব্দকৃত জাটকা মাছ লুট করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার আমিরাবাদ এলাকায় বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাটকা রক্ষায় পরিচালিত এক অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে আমিরাবাদ ও দশানী বাজার থেকে প্রায় ৭০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। পরে সেগুলো হাজীপুর ও ফরাজীকান্দি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়, যাতে সেগুলো এতিম ও দুস্থদের মধ্যে বিতরণ করা যায়।

তবে সন্ধ্যায় মাছ বহনকারী শিক্ষক ও এতিমরা আমিরাবাদের বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে স্থানীয় মাছ ব্যবসায়ী আবুল প্রধান, আরিফ গাজী, সেরু প্রধানিয়া ও দেলু বেপারীসহ আরও কয়েকজন তাঁদের পথরোধ করে মাছ লুট করে নিয়ে যান বলে অভিযোগ ওঠে।

হাজীপুর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও ফরাজীকান্দি মাদ্রাসার শিক্ষক মো. আল আমিন জানান, আড়তদাররা হুমকি-ধমকি দিয়ে তাঁদের কাছ থেকে মাছ ছিনিয়ে নেয়। তাঁরা বাধা দিলেও আড়তদাররা কর্ণপাত করেননি। ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউএনওকে জানানো হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্তদের মধ্যে আবুল প্রধান, আরিফ গাজী ও সেরু প্রধানিয়ার ফোন বন্ধ পাওয়া যায়। তবে অভিযুক্ত দেলু বেপারী ফোনে বলেন, আমরা ভুল করেছি। মাছ লুট করা উচিত হয়নি।

মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ঘটনার তদন্ত চলছে। মাছ উদ্ধারে মৎস্য কর্মকর্তা ও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এতিমদের জন্য বরাদ্দকৃত মাছ লুট হওয়া অত্যন্ত দুঃখজনক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ :  শনি বার, ০৩ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন