মতলব উত্তরে ১২ জেলে আটক, ৫ নৌকা ও বিপুল জাল জব্দ

গোলাম নবী খোকন, চাঁদপুর :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে জাটকা রক্ষায় অভিযান চালিয়ে ৫টি নৌকা জব্দ ও ১২ জন জেলেকে আটক করেছে প্রশাসন। বুধবার, ১৬ এপ্রিল ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত একলাশপুর, বোরোচর, মোহনপুর ও দশানী এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ১২ জেলের মধ্যে ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ৮ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ৪টি বেহুন্দী জাল ও প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া জব্দ করা হয় দুই শত কেজি জাটকা ও পাঙ্গাশের পোনা। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল ও ৫টি নৌকা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য রাখা হয়েছে।

অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক রুহুল আমিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ও অভয়াশ্রম পাহারাদার ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চলবে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 4

শেয়ার করুন