ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জেরে হামলা, ভাংচুর : গুরুতর আহত

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলা ভাংচুর ও গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল রোববার (১১ এপ্রিল) রাত আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে ও আহত শাহাদাত এর বোন মৃত হাজী রুহুল আমির মেয়ে সুমাইয়া জানা যায়, সিরাজ শেখ এর সাথে আমাদের দীর্ঘ দিন যাবত জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে।

আমার পিতার ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন দখল করে রেখেছে। জানতে চাইলে সিরাজ শেখ, খোকন শেখ ও নাজমুল শেখসহ একদল অস্ত্রধারী সন্ত্রাসী দের নিয়ে ভুক্তভোগী শাহাদাত শেখকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে কামতা বাজার এলাকায় নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে শাহাদাত শেখকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতাল-এ ভর্তি করে। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিরাজ শেখের সাথে যোগাযোগ করলে তিনি জানান, চার ভাই এর জমিতে জোর পূর্বক তারা মাটি বিক্রি করে নিয়ে গেছে।

এ ঘটনায় শাহাদাত শেখের পরিবার সিরাজ শেখ, খোকন শেখ ও নাজমুল শেখকে বিবাদী করে ফরিদগঞ্জ থানায় অভিযোগ প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, আহতের ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীন ব্যাবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 1

শেয়ার করুন