হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা দোয়া মিলাদ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। কলেজে পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে আলোচনা সভা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। বিশ্ব মানবতার মুক্তির দূত ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাতের স্মরণে মুসলিম উম্মাহর জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শে সত্য, ন্যায়, সাম্য, সহমর্মিতা, ক্ষমা, মানবিকতা, শান্তি ও ভ্রাতৃত্বের অনন্য শিক্ষা রয়েছে।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন এর সভাপতিত্বে ও মো. কামরুল হাসান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, সহকারী অধ্যাপক মো. শাহজাহান সরকার, মো. সেলিম মিয়া, সহকারী অধ্যাপক মো. বজলুর রহমান, প্রভাষক সুমন মিয়া, প্রভাষক আব্দুল হান্নান, প্রভাষক শাহ এমরান মিঠু, গন্থাগার প্রভাষক মো. ফয়েজ আহমেদ প্রমুখ।

শিক্ষক বৃন্দ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,   মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সহনশীলতা ও মানবিকতার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ উপলক্ষে মহান আল্লাহর কাছে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক কামনা করা হয়। একই সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবার জীবনে শান্তি, কল্যাণ, রহমত ও বরকত নাজিলের জন্য দোয়া করা হয়।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কলেজের শুভানুধ্যায়ী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রী সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

প্রকাশিত :  ‍বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Views: 4

শেয়ার করুন