‘ষড়যন্ত্র করে আমাকে বিপদে ফেলতে এই মিথ্যা নাটক সাজানো হয়েছে’

মোঃ আনিছুর রহমান সুজন :
চাঁদপুরের ফরিদগঞ্জে ভবন হেলে পড়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে মো: দেলোয়ার হোসেন। ১৫ এপ্রিল বুধবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি ভবন হেলে পড়ার মিথ্যা অভিযোগ ও বড় ধরনের আর্থিক দুরাবস্থা থেকে রেহাই পেতে। আশাকরি আপনাদের লেখনির মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে।

আমি বিগত ০৮/০২/২০০৭ ইং তারিখে জনৈক মজিবুর রহমান রানার নিকট থেকে ৯৮ নং কেরোয়া মৌজার সাবেক ১৭৭৯, হালে ২৬২২ নং বিএস দাগে ৮২৫নং সাফ কবলা দলিল মূলে সাড়ে পাঁচ শতক ভূমি ক্রয় করি। ফরিদগঞ্জ বাজার সংলগ্ন কেরোয়া ব্রিজের পাশে মিরপুর রোডে অবস্থিত সেই ভূমিতে একটি চার তলা ভবন নির্মাণ করি। ২০০৭ সালে নির্মিত ভবনটিতে ১১টি ইউনিট। একটি নিজের পরিবার পরিজন নিয়ে বসবাস করি, অপর ১০টি ইউনিট ভাড়া দিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করি।

আমার দীর্ঘ ২৮ বছর প্রবাস জীবনের উপার্জিত অর্থ দিয়ে নির্মাণ করা সেই ভবনের ১০টি ইউনিট ভাড়া দিয়ে আমি আমার পরিবার পরিজন নিয়ে কোনো রকমে দিনাতিপাত করতাম। কিন্তু অতীব দুঃখের বিষয় আমার প্রতিবেশি জনৈক আক্তার হোসেন গত ১৬ মার্চ (২৬ রমজানে) আমার বহু কষ্টে নির্মিত সেই ভবনটি তার ভবনের দিকে হেলে পড়েছে বলে বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিক ভাবে মিথ্যা অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে ফরিদগঞ্জ পৌর প্রকৌশলীসহ পৌর কর্তৃপক্ষ, থানা পুলিশ ও ফায়ার ডিফেন্স ও দমকল কার্যালয়ের লোকজন এসে তাৎক্ষণিক ভবন দুইটির বাসিন্দাদের ভবন ত্যাগ কিংবা খালি করার নির্দেশনা প্রদান করেন।

তাছাড়া উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন ঘটনা তদন্তের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে। আমি প্রশাসনের সেই নির্দেশনা পালন করলেও আমার প্রতিপক্ষ সেই প্রতিবেশি তার ভবন খালি করেননি অর্থাৎ তিনি সেই নির্দেশনা মানেননি। সেটা প্রশাসন ব্যাবস্থা নিবে। আমার কথা হলো আমার ভবনটি যদি হেলে পড়ে তারও ক্ষতির সম্ভবনা রয়েছে। মূলত আমার ভবনটি হেলে পড়েনি। কোনো ধরনের ঝুঁকিও নেই। কিন্তু কেনো তিনি আমার এই বড় ধরনের ক্ষতিটা করলেন আমার বোধগম্য নহে। আমি এর প্রতিকার চাই।

গত ১৬ মার্চ-এর ভবন হেলে পড়ার মিথ্যা অভিযোগের সংবাদটি বিভিন্ন স্থানীয়, জাতীয় ও অনলাইনে প্রকাশিত হয়। যেহেতু ভবন হেলে পড়লে প্রাণহানীসহ বড়ো ধরনের ক্ষতির সম্ভবনা রয়েছে, তাই সংবাদকর্মী তথা গণমাধ্যমকর্মীরা তাৎক্ষণিক সংবাদ করবেই। এই জন্য আমি একটুও বিচলিত নহি। আশাকরি আপনাদের লেখনির মাধ্যমেই প্রকৃত ঘটনা উঠে আসবে। আর আমিও এর থেকে রেহাই পেতে পারি।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 1

শেয়ার করুন