ফরিদগঞ্জ জমি নিয়ে বিরোধ, হামলায় আহত ৫

ফরিদগঞ্জ ব্যুরো:
ফরিদগঞ্জের জমি সংক্রান্ত বিভাগকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলায় অন্তত ৫জন আহত হয়েছে। সোমবার( ১৩ এপ্রিল ২০২৬) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা ফরিদগঞ্জ ছাত্রদলের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফরিদগঞ্জ থানায় ব্যাপার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, রামদাসেরবাগ গ্রামের বিসার বাড়ির মরহুম সুলতান আহমেদের ছেলেদের সাথে তার ভাই শফিকুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধ মেটাতে বেশ কয়েকবার সালিশি হলেও তা সমাধান হয়নি। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে সুলতান আহমেদের ছেলে রাসেল নিজেদের সম্পত্তিতে ঘর তৈরির সময়ে তার চাচা শফিকুল ইসলামগংরা বাধা দেয়। এই বাধা কে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
রাসেলের ভাই শাহাদাৎ হোসেন জানান,’ তার ভাই রাসেল প্রবাসে থাকেন। দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছেন। নিজেদের ঘর তৈরির জন্য সোমবার কাজ শুরু করলে তার চাচা শফিকুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা বাধা দেয় এবং তাদের উপর হামলা চালায়। এতে রাসেল, তার স্ত্রী লিমা বেগম এবং আমার স্ত্রী কুলসুমা আক্তার মারাত্মক আহত হয়। তারা এখন গুরুতর আহত অবস্থায় ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সোমবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি’।
এদিকে এই ঘটনার অপরপক্ষ শফিকুল ইসলামের পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় ড়তাদের পরিবারেরও কয়েকজন সদস্য আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

Views: 10





















