কচুয়ায় এসএসসি পরীক্ষার্থী ছেলে এইচএসসি পড়ুয়া মেয়েকে নিয়ে উধাও

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় এসএসসি পরীক্ষার্থী ছেলে এইচএসসি পড়ুয়া প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মেয়ের মা রিতা আক্তার ঘটনার ১দিন পর কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে উপজেলার কড়ইয়া ইউনিয়নের কালচোঁ গ্রামের মজুমদার বাড়ির মারুফ মজুমদারের ষোড়শী কন্যা এইচএসসি পড়ুয়া মেয়েকে নিয়ে একই ইউনিয়নের দরিয়া হায়াতপুর গ্রামের এমরান হোসেনের এসএসসি পরীক্ষার্থী ছেলে প্রেমিক তামিম ওরফে সৈকত উধাও হযে যায়।
এই ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উভয়পক্ষকে আজ সোমবার সকালে কচুয়া থানা পুলিশ হাজির হতে নির্দেশনা দেয় । মেয়ের পক্ষ থানায় হাজির হলেও ছেলের পক্ষ ছেলেকে হাজির করতে গড়িমসি করে। এতে করে পুলিশ উপায়ান্তর না পেয়ে মেয়েকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এই নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে একাধিক নির্ভয় যোগ্য সূত্রে জানিয়েছে -অভিযুক্ত প্রেমিক ও প্রেমিকা ২লক্ষ টাকা দেনমোহরে দুইজন হাজীগঞ্জ উপজেলার এক কাজী অফিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
প্রকাশ : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















