চাঁদপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযান, ৭৭ জন আটক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে কিশোর গ্যাং ও অপরাধী চক্র দমনে একযোগে অভিযান চালিয়ে ৭৭ জন কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার পর চাঁদপুরের আটটি উপজেলায় একযোগে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখা।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে অংশ নেন প্রতিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পুলিশের একাধিক টিম।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন অনলাইন জুয়ায় লিপ্ত ছিল এবং একজনকে মাদকসহ পাওয়া গেছে। বাকিদের পরিচয় ও অপরাধ সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
থানা ও ইউনিটভিত্তিক আটক হওয়া কিশোরদের তালিকা নিচে দেওয়া হলো; সদর থানা: ২৬ জন, হাইমচর: ২ জন, ফরিদগঞ্জ: ৫ জন, মতলব দক্ষিণ: ১ জন, মতলব উত্তর: ১১ জন, হাজিগঞ্জ: ১০ জন, কচুয়া: ১৪ জন, ডিবি পুলিশের মাধ্যমে: ৯ জন।
চাঁদপুর জেলা পুলিশ বলছে, কিশোর অপরাধ রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘অভিযানে আটক সবাই কিশোর বয়সী। আমরা প্রত্যেকের পারিবারিক, সামাজিক এবং অপরাধ সংশ্লিষ্টতা বিবেচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় কিশোর অপরাধ ও গ্যাং কালচারের বিস্তার নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ বাড়ছে।
শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
![]()

















