তারেক রহমান ছাড়া দেশে শান্তি নেই: অধ্যাপক ডা. সরকার শামীম

সফিকুল ইসলাম রানা :  ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপি সদস্য অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, দেশনায়ক তারেক রহমান ছাড়া দেশে শান্তি আসবে না। তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ। বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারির কোনো ঠাঁই নেই।

শনিবার (১৯ জুলাই) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কলাদি টিএনটি এলাকার বিএনপির পার্টি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক শোকসভায় তিনি এ কথা বলেন। শোকসভাটি আয়োজন করা হয় জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকার পল্টনে পুলিশের গুলিতে নিহত মতলব দক্ষিণের ছাত্রদল নেতা শহীদ পাভেল হাসান রাব্বির স্মরণে।

বিএনপি নেতা অধ্যাপক ডা. শামীম আরও বলেন, শহীদ পাভেল হাসান রাব্বি একজন ত্যাগী নেতা ছিলেন। তার রক্তের বিনিময়েই হাসিনা আজ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। পাভেলের জীবন উৎসর্গের মাধ্যমে মতলবের নাম দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গত ১৬ বছর ধরে আমরা মতলবে আন্দোলন করে আসছি, যেখানে পাভেল ছিলেন প্রথম সারির সৈনিক। তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকেও আমরা সব শহীদ পরিবারকে যথাসম্ভব সহযোগিতা করেছি। শহীদ পাভেলের রক্তের কসম খেয়ে বলছি, আগামী নির্বাচনে আমরা বিএনপিকে বিজয়ী করে আনবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ছাত্রদল নেতা পাভেল হাসান রাব্বির মতো হাজারো মায়ের কোল খালি হয়েছে। বিএনপি পরিবার হিসেবে আমরা শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করবো। কেউ কখনো জুলাই আন্দোলনের শহীদদের নাম ইতিহাস থেকে মুছতে পারবে না।

সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য মো. মেজবাহ উদ্দিন মেজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজী ও সদস্য সচিব শাহাদাত হোসেন অভি।

সভায় আরও বক্তব্য রাখেন— শহীদ পাভেল রাব্বির পিতা আবুল বাসার পাটোয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেন, ছেঙ্গারচর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কবির সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এস এম মফিজুল ইসলাম, মতলব পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনির হোসেন ফরাজী, যুবদল নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও ছাত্রদল নেতা মো. ইদ্রিস সরকার মুন্না প্রমুখ।

শোকসভা শেষে বিএনপি ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মতলব পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এনএএম টাওয়ারের সামনে এসে শেষ হয়।

শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Views: 0

শেয়ার করুন