দক্ষিণ রুস্তমপুর আইডিয়াল নূরানী হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক পুরস্কার বিতরণ ও ভবন উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জে দক্ষিণ রুস্তমপুর আইডিয়াল নূরানী হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক পুরস্কার বিতরণ ও নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) মাদ্রাসা মাঠে আলোচনা সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও বদিউজামালপুর মাদ্রাসার অধ্যক্ষ মাও কফিল উদ্দিন’র পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী আবদুর রব, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দারুল হুদা মাদ্রাসার মহাপরিচালক শায়েখ মোল্লা নাজিম উদ্দীন।

বিশেষ অতিথি মাদ্রাসাতুল আবু হুরায়রা প্রতিষ্ঠাতা পরিচালক ও ইতমিনান পাবলিকেশন মুফতি মূসা খান, পিডাবিøউডি মসজিদ পল্টন এর খতিব মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, রূপসা আহমদীয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ শরীফ হোসাইন, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল ইসলাম কচি, মোঃ নুরুল আলম শাহীন, মোঃ আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন।

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন