ধনাগোদা নদীর ঢেউয়ে হারিয়ে গেল শিশু আরাফাত, ৬ ঘণ্টা পর মিলল নিথর দেহ

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর পাওয়া গেল ছোট্ট শিশু আরাফাতের নিথর দেহ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

নিহত শিশু আরাফাত (৬) উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি ভুঁইয়া বাড়ির বাসিন্দা আবুল কালাম ওরফে আবু ভুঁইয়ার ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আরাফাত তার বড় ভাই নিহাদ (১০) ও বড় বোন অনু (১২) এর সঙ্গে বাড়ির পাশের ধনাগোদা নদীতে গোসল করতে যায়। গোসল শেষে ভাইবোন দু’জন বাড়ি ফিরে এলেও ছোট্ট আরাফাত আর ফেরেনি। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তার সন্ধান না মেলায় বিষয়টি জানানো হয় মতলব উত্তর ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি টিম এবং পরে চাঁদপুর থেকে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এসময় সহায়তা করেন মতলব উত্তর থানা পুলিশের একটি টিম। একটানা ছয় ঘণ্টা তল্লাশির পর বিকেলে ধনাগোদা নদী থেকে আরাফাতের নিথর দেহ উদ্ধার করা হয়।

উদ্ধার কাজে নেতৃত্ব দেন চাঁদপুর ফায়ার সার্ভিস ডুবুরি দলের ইনচার্জ রাকিবুল ইসলাম। স্থানীয় পর্যায়ে সমন্বয় করেন মতলব উত্তর ফায়ার সার্ভিসের টিম লিডার ইকবাল হোসেন ও মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন। উদ্ধার কাজের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক।

চাঁদপুর ফায়ার সার্ভিস ডুবুর দলের ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ কঠিন ছিল। তবুও আমরা দ্রুত সময়ের মধ্যেই মরদেহ উদ্ধার করতে পেরেছি।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠাই। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে উদ্ধার কাজ পরিচালনা করে। এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরাফাতের মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে গভীর শোক। পিতা আবুল কালাম ও মাতা সারমিন বেগমের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

নিরাপত্তাহীন ও অনিরীক্ষিত নদীপাড়ে ছোটদের প্রবেশে কোনো ব্যবস্থা না থাকায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। তারা দাবি করছেন, এমন দুর্ঘটনা প্রতিরোধে নদীপাড়ে নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হোক।

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন