মতলব উত্তরে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে ভোরবেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বুধবার (৩১ জুলাই ২০২৫) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার ও নদী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার আমুয়াকান্দা ও ঠাকুরচর এলাকা থেকে ১টি ভেসাল জাল এবং ৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষায় আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারে মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি হয়। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, চায়না দুয়ারী ও ভেসাল জালের মতো নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা আমাদের দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকি। এ ধরনের জাল দিয়ে ছোট মাছ ও পোনাও ধরা পড়ে, যার ফলে প্রজনন ব্যাহত হয়। অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও অংশ নেন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মো. জামিল, থানা পুলিশের একটি দল এবং মৎস্য অফিসের কর্মচারীরা।
স্থানীয় সচেতন মৎস্যজীবীরাও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান জেলেদের মধ্যে সচেতনতা বাড়াবে এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, চলমান ইলিশ প্রজনন মৌসুম ও অভয়াশ্রম কার্যক্রম সফল করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0




















